নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত মেয়েদের ফুটবলে চতুর্থ কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার জয়ী হল দক্ষিণ বেরুবাড়ি গৌরচণ্ডী। শহরের জেওয়াইসিসি মাঠে আয়োজিত এদিনের ম্যাচে ৫-০ গোলে ইয়েলমো ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে দেয় তারা। গৌরচণ্ডী এসকেআর ফুটবল অ্যাকাডেমির হয়ে ২টি গোল করেন বীণা রায়। একটি করে গোল করেন সুমিত্রা রায়, শুকরিতা রায় ও পুষ্পিতা রায়। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বীণা রায়।



