Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে চোরাই বাইক উদ্ধার

জলপাইগুড়িতে চোরাই বাইক উদ্ধার
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ধৃত আন্তঃরাজ্য পাচারকারীদের জেরা করে দু’টি চোরাই বাইক উদ্ধার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিস। বাইক দু’টি কিছুদিন আগে শহরের শিল্পসমিতি পাড়া এলাকা থেকে চুরি যায়। পুলিস জানিয়েছে, সম্প্রতি রাজগঞ্জ থেকে দুই বাইক পাচারকারী গ্রেপ্তার হয়। ধৃতদের নাম মঞ্জুর আলম। তার বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায়। অন্যজন হাসিরুল মহম্মদ। তার বাড়ি গজলডোবায়। এরা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি করে তা বিহারে পাচার করত। রাজগঞ্জ পুলিসের হাতে ধরা পড়ার ধৃতদের জেরা করে চোরাই বাইক উদ্ধার হয়। পরে তাদের জেল হেফাজত হয়। এরপর ওই বাইক পাচারকারীদের আবার রিমান্ডে নেয় কোতোয়ালি থানার পুলিস। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতেই ধৃতদের কাছ থেকে আরও দু’টি চোরাই বাইকের হদিশ মেলে।
Advertisement
সম্পর্কিত সংবাদ