Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে আজ থেকে ট্রাক ধর্মঘটের ডাক

জলপাইগুড়িতে আজ থেকে ট্রাক ধর্মঘটের ডাক
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুই সংগঠনের মধ্যে বিবাদ। আর তারই জেরে আজ, সোমবার থেকে জলপাইগুড়িতে ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ভারতীয় মোটরকর্মী ইউনিয়নের সঙ্গে ঝামেলার জেরে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ডিস্ট্রিক্ট ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন। রাজগঞ্জের গোডাউন থেকে রেশন সামগ্রী বহনের ট্রাক ঢোকানো নিয়ে দুই সংগঠনের ঝামেলা। ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন রাজগঞ্জে অফিস করে সেখান থেকে গাড়ি সরবরাহ করছে। অন্যদিকে মোটরকর্মী ইউনিয়নের দাবি, রাজগঞ্জ থেকে গাড়ি নেওয়া যাবে না। জলপাইগুড়ির গোশালা মোড় থেকেই নিতে হবে। ট্রাকওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সঞ্জীব ঘোষের দাবি, মোটরকর্মী ইউনিয়নের লোকজন ট্রাক মালিকদের অশালীন কথাবার্তা বলেছেন। এমনকী মারধরের ঘটনাও ঘটেছে। এরই প্রতিবাদে তাঁরা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে মোটর কর্মী ইউনিয়ন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ