নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ আবাসের তালিকায় জলপাইগুড়ি মহকুমায় বেনিফিশিয়ারি প্রায় ৪০ হাজার। এই তালিকা যাতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়, তার সুপার চেকিং শুরু হয়েছে। ১৫ জন আধিকারিকের নেতৃত্বে ১৫টি টিম সরেজমিনে পরিদর্শন করছে। শনিবার মহকুমা শাসক খড়িয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে পরিদর্শন চালান। তালিকায় নাম থাকা ব্যক্তিরা সত্যিই আবাসের ঘর পাওয়ার উপযুক্ত কি না, তা খতিয়ে দেখেন তিনি।
Advertisement
পরে মহকুমা শাসক তমোজিত্ চক্রবর্তী বলেন, আবাসের ঘর পাওয়ার ক্ষেত্রে যেসব মাপকাঠি রয়েছে, সেগুলি যাচাইয়ের পর্ব চলছে। তিনি বলেন, মহকুমায় সবমিলিয়ে ৪০ হাজার বেনিফিশিয়ারির নাম রয়েছে আবাসের তালিকায়। তার মধ্যে কিছু বেনিফিশিয়ারির বাড়িতে সরাসরি জেলা প্রশাসনের টিম যাচ্ছে। কিছু বাড়িতে যাচ্ছে মহকুমা প্রশাসনের টিম। আমি নিজেও পরিদর্শন চালাচ্ছি। এখন পর্যন্ত যেসমস্ত বাড়িতে গিয়েছি, তারা প্রত্যেকেই আবাসের ঘর পাওয়ার উপযুক্ত।



