Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি শহরে মার্চের মধ্যেই বাড়ি বাড়ি তিস্তার পরিস্রুত জল

জলপাইগুড়ি শহরে মার্চের মধ্যেই বাড়ি বাড়ি তিস্তার পরিস্রুত জল
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মার্চের মধ্যেই জলপাইগুড়ি শহরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে তিস্তার পরিস্রুত পানীয় জল। প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে এখানে ‘আম্রুত ভারত’ প্রকল্পের কাজ চলছে জোরকদমে। পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরির কাজ শেষ। এখন বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজ চলছে। মার্চের মধ্যেই আমরা শহরবাসীকে তিস্তার পরিস্রুত পানীয় জল দিতে পারব বলে আশা করছি। পুরসভা সূত্রে খবর, জলপাইগুড়ি শহর লাগোয়া বিবেকানন্দপল্লিতে যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয়েছে, সেখান থেকে ওভারহেড রিজার্ভারে জল নিয়ে আসার জন্য পাইপ লাইন বসানোর কাজ শুরু হতে চলছে চলতি মাসেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ