Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের নির্বাচন অনুষ্ঠিত হল। মোট ৬৮৭ জন সদস্যের মধ্যে বৃহস্পতিবার ভোট দেন ৬৪৩ জন। ২৩টি পদের জন্য ভোট হয়েছে। নির্বাচন ঘিরে সকাল থেকে ছিল টানটান উত্তেজনা। আজ, শুক্রবার ফল ঘোষণা। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যেমন প্যানেল ছিল, তেমনই বিজেপি এবং সিপিএম-কংগ্রেস জোটেরও প্যানেল ছিল বলে জানা গিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ