Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গিতে নিষ্ক্রিয় করা হল উদ্ধার হওয়া বোমা  

জলঙ্গিতে নিষ্ক্রিয় করা হল উদ্ধার হওয়া বোমা
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: জলঙ্গিতে উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার দুপুরে জলঙ্গির কালীগঞ্জ এলাকায় চারটি তাজা সকেট বোমা নিষ্ক্রিয় করা হয়। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জের একটি পরিত্যক্ত জঙ্গলের মধ্যে বোমাগুলি উদ্ধার করে পুলিস। এরপরই পুলিসের তরফে আশপাশ ঘিরে রেখে বম্ব ডিসপোজাল ইউনিটে খবর দেওয়া হয়। শুক্রবার দুপুরে সিআইডির বম্ব ডিসপোজাল ইউনিটের কর্মীরা এসে ওই বোমাগুলিকে সেখান থেকে সরিয়ে একটি মাঠের মধ্যে নিষ্ক্রিয় করে। কে বা কারা কী কারণে ওই বোমা রেখেছিল তা তদন্ত করে দেখছে জলঙ্গি থানার পুলিস।
সম্পর্কিত সংবাদ