Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গিতে দুই বাংলাদেশি ও ভারতীয় দালাল গ্রেপ্তার

জলঙ্গিতে দুই বাংলাদেশি ও ভারতীয় দালাল গ্রেপ্তার
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: মাস দেড়েক আগে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল দুই বাংলাদেশি। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মিশে কাজ করার চেষ্টাও করেছিল তারা। তবে কাজ না মেলায় পুনরায় রওনা দিয়েছিল বাড়ির পথে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নিজের দেশে ফিরতে জলঙ্গির চর পরাশপুরে পৌঁছেও গিয়েছিল ওই দুই অনুপ্রবেশকারী। ছক ছিল জলঙ্গির সীমান্ত পেরিয়ে পুনরায় নিজের দেশে ফিরে যাওয়া। কিন্তু, শেষ মুহূর্তে জলঙ্গি থানার সৌজন্যে ভেস্তে যায় সেই পরিকল্পনা। বৃহস্পতিবার রাতে চর পরাশপুরে হানা দিয়ে তাদের পাকড়াও করে পুলিস। ধৃতদের নাম সফিকুল মণ্ডল ও সাজিব হোসেন। তাদের বাড়ি বাংলাদেশের দৌলতপুরে। সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় দালালকেও। তার নাম সায়ুর হোসেন। তার বাড়ি জলঙ্গিতে। শুক্রবার ধৃতদের আদালতে পাঠানো হলে বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা দালাল চক্রের মাধ্যমে মাস দুয়েক আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। ভারতে প্রবেশ করেই তারা রওনা দিয়েছিল ছিল দক্ষিণ ভারতে। সেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মিশে কাজ খোঁজার চেষ্টা করেছিল। তবে কাজ না পাওয়ায় পুনরায় তারা বাড়ি ফেরার ছক কষেছিল। বৃহস্পতিবার রাতে জলঙ্গির পরাশপুর সীমান্ত দিয়ে বাড়ি ফেরার তাদের পরিকল্পনা ছিল। সেইমতো তারা জলঙ্গি পৌঁছেও গিয়েছিল। কিন্তু, পুলিস খবর পেয়ে ওই এলাকায় হানা দেয়। তাদের আটক করে পরিচয়পত্র দেখতে চায় পুলিস। সেই সময় তারা কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি। তাদের পুনরায় জিজ্ঞাসাবাদ করতেই তারা নিজেদের বাংলাদেশি পরিচয় দেয়। এরপরই ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ