Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গিতে দুই ভারতীয় চাষিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিজিবির বিরুদ্ধে

জলঙ্গিতে জিরো পয়েন্ট ঘেঁষা চাষের জমি থেকে দুই ভারতীয় চাষিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজিবির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে জলঙ্গির চর ভদ্রা বিওপির অন্তর্গত ভারতীয় জমি থেকে ওই দু’জনকে বিজিবি তুলে নিয়ে যায় বলে অভিযোগ।

জলঙ্গিতে দুই ভারতীয় চাষিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিজিবির বিরুদ্ধে
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: জলঙ্গিতে জিরো পয়েন্ট ঘেঁষা চাষের জমি থেকে দুই ভারতীয় চাষিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজিবির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে জলঙ্গির চর ভদ্রা বিওপির অন্তর্গত ভারতীয় জমি থেকে ওই দু’জনকে বিজিবি তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে এলাকার বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক শেষে ওই দু’জনকে পুনরায় হস্তান্তর করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
স্থানীয় ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই দু’জন হলেন আবু সাঈদ ও কানু হালদার। আবু সাঈদের বাড়ি জলঙ্গির চোঁয়াপাড়ায়। কানু হালদারের বাড়ি জলঙ্গির হোগলারদাইড় এলাকায়। এদিন সকালে জলঙ্গির কুষ্টিয়া সীমান্ত ঘেঁষা আবু সাঈদের জমিতে শ্রমিকের কাজে গিয়েছিলেন কানুবাবু। তাঁরা দু’জনেই জমিতে কাজ করছিলেন। অভিযোগ, সকাল ১১টা নাগাদ ওপারের চিলমারী ক্যাম্পের বিজিবির সদস্যরা ভারতীয় সীমান্তে ঢুকে ওই দুই ভারতীয় চাষিকে তুলে নিয়ে যায়। পরে বিষয়টি পরিবারের লোক জানতে পারলে জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম রকির দ্বারস্থ হন। রাকিবুলবাবু বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পাশাপাশি চর ভদ্রা ক্যাম্পে তাঁদের পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হন। এরপরে জলঙ্গির চর ভদ্রা ক্যাম্পের তরফে চিলামারী ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হয়। জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠক করে। বৈঠক শেষে ওই দুই ভারতীয়কে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রকিবুল ইসলাম রকি বলেন, বিজিবি ভারতে ঢুকে অন্যায়ভাবে দুই ভারতীয়কে তুলে নিয়ে গিয়েছিল। আমরা এর নিন্দা জানাই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ