Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গিতে বেপরোয়া গতিতে গাড়িতে ধাক্কা, মৃত্যু বাইকচালকের

জলঙ্গিতে বেপরোয়া গতিতে গাড়িতে ধাক্কা, মৃত্যু বাইকচালকের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: বাইক চালিয়ে মামার বাড়ি যাওয়া হল না রাকিবুলের। মামার বাড়ি যাওয়ার পথে বেপরোয়া গতিতে মারুতি ভ্যানে ধাক্কা মেরে মৃত্যু হল দশম শ্রেণির পড়ুয়ার। মঙ্গলবার সকাল ১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে জলঙ্গি থানার সাহেবনগর এলাকায়। উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আনা হলে সেখানেই মৃত্যু হয়। মৃত রাকিবুল শেখের(১৮) বাড়ি সাগরপাড়া থানার চর কাকমারিতে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি আটক করে থানার আনা হয়েছে বলে জানিয়েছে পুলিস। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাইক কিনে না দিলে স্কুল যাবনা বলে জেদ ধরেছিল রাকিবুল। ছেলের জেদের কাছে হার মেনে অগত্যা মাস কয়েক আগে নতুন বাইক কিনে দিয়েছিলেন বাবা। সেই বাইকই প্রাণ নিল রাকিবুলের। মঙ্গলবার সকালে বাইক নিয়ে মামার বাড়ি যাব বলে বের হয়েছিল। সাহেবনগরে বিপরীতমুখী একটি মারুতি ভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। উদ্ধার করে প্রথমে সাগরপাড়া হাসপাতাল ও সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসা শুরুর আধ ঘন্টার মধ্যে মৃত্যু হয়। ছেলের মৃত্যুর শোকে কান্নায় ভেঙে পড়েছেন মা নুরেসা বিবি। তিনি বলেন, দুই ছেলেকে নিয়ে স্বামী ওড়িশা কাজে গিয়েছেন। ছোট ছেলে জেদ ধরেছিল তাই বাইক কিনে দিয়েছিলাম। ওই বাইকই ছেলের প্রাণ কেড়ে নেবে জানতাম না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ