Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গিতে বোমা উদ্ধার, নিষ্ক্রয়করণ

জলঙ্গিতে বোমা উদ্ধার, নিষ্ক্রয়করণ
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: মঙ্গলবার জলঙ্গিতে শিশুশিক্ষা কেন্দ্র থেকে কিছুটা দূরে উদ্ধার হওয়া সুতলি বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার দুপুরে স্থানীয় একটি মাঠের মধ্যে বোমাটি নিষ্ক্রিয় করেছে তাঁরা। কি কারণে বোমাটি সেখানে রেখেছিল দুষ্কৃতীরা, তার তদন্ত শুরু করেছে পুলিস। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে জলঙ্গির ইনাতপুরে একটি শিশুশিক্ষা কেন্দ্র থেকে প্রায় দু’শো মিটার দূরে ঝোপের মধ্যে একটি সুতলি বোমা পড়ে থাকতে দেখেন কয়েকজন। খবর পেয়ে সেখানে পৌঁছে বোমাটির আশপাশ ঘিরে রেখে বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয় পুলিস। এরপরই বুধবার দুপুরে সিআইডি›র বম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছে বোমাটি উদ্ধার করে মাঠের মধ্যে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমাটি সেখানে কি কারণে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ