Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গিতে বধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ

জলঙ্গিতে বধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বধূর দেহ হাসপাতালে ফেলে পালানোর অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। মৃতার নাম ইব্রিশা খাতুন(২৫)। বাড়ি জলঙ্গি থানার কীর্তনিয়াপাড়ায়। মৃতার বাপের বাড়ির তরফে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তোলা হয়েছে। জলঙ্গি থানার পুলিস জানিয়েছে, এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছ’বছর আগে কীর্তনিয়াপাড়ার সোয়েব আলি ওরফে মোশারফের সঙ্গে ইব্রিশা খাতুনের বিয়ে হয়েছিল। দম্পতির দুই সন্তানও রয়েছে। মৃতের বাপের বাড়ির অভিযোগ, দীর্ঘদিন ধরে ইব্রিশার উপর শারীরিক নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকজন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ