সংবাদদাতা, ডোমকল: জলঙ্গিতে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। মঙ্গলবার রাতে জলঙ্গির বিদুপুরের ওই ঘটনায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজীব শেখের বাড়িতে ওইদিন আগুন লাগে। পরিবারের কেউ হতাহত না হলেও বাড়ির প্রায় সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। গভীর রাতে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শীতের রাতে পরিবারের সকলেই ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঘুম ভাঙতেই পরিবারের সদস্যরা দেখেন, দাউ দাউ করে আগুন জ্বলছে। তাঁরা কোনওরকমে ঘর থেকে বেরিয়ে আসেন। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে বাড়িটি ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্যা বলেন, কোনওরকমে বেঁচে গিয়েছি। তবে বাড়ির সমস্ত সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। কীভাবে ওই আগুন লেগেছিল, তা বুঝতে পারছি না। আমাদের মনে হয় কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্যা বলেন, কোনওরকমে বেঁচে গিয়েছি। তবে বাড়ির সমস্ত সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। কীভাবে ওই আগুন লেগেছিল, তা বুঝতে পারছি না। আমাদের মনে হয় কেউ আগুন লাগিয়ে দিয়েছে।