Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গি ব্রিজের নীচে নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার  

জলঙ্গি ব্রিজের নীচে নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জলঙ্গী ব্রিজের নীচে নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা জলের উপর দেহ ভেসে থাকতে দেখে পুলিসকে খবর দেয়। পুলিস দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। চিকিৎসক সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিস অস্বাভাবিকভাবে মৃত্যু মামলা রুজু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ