Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলখানা মোড়ে টোটোচালকের দেহ উদ্ধার

জেলখানা মোড়ে টোটোচালকের দেহ উদ্ধার
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: এক টোটোচালকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ শহরের জেলখানা মোড় চত্বরে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বাবলু শীল(২৯)। তাঁর বাড়ি গোয়ালপাড়ায়। 
Advertisement
সোমবার সকালে জেলখানা মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কাছে নয়ানজুলি থেকে মৃতদেহটি উদ্ধার হয়। রায়গঞ্জ থানার পুলিস দেহটি উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিস জানিয়েছে, একটি অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে পুলিসের অনুমান, মদ্যপ অবস্থায় অসাবধানতাবশত ওই যুবক রবিবার রাতে  নয়ানজুলিতে মুখ থুবড়ে পড়ে যায়। তাতেই ওর মৃত্যু হয় থাকতে পারে। অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও পুলিস বিশ্লেষণ করছে।
মৃতের দাদা শ্যামল শীল বলেন, তাঁরা বালুরঘাটের ট্যাঙ্ক মোড় সংলগ্ন ফরেস্ট রোড এলাকার বাসিন্দা। কয়েকবছর আগে সেখানকার বাড়ি বিক্রি করে সপরিবারে রায়গঞ্জে চলে আসেন। তিনি এবং তাঁর মা ইন্দিরা কলোনি এলাকায় ভাড়া থাকেন। ভাই বাবলু ও স্ত্রী পূর্ণিমা পাল পাশের গোয়ালপাড়ায় থাকে। বাবলু পেশায় টোটোচালক। মৃত্যুর পিছনে কোনও চক্রান্ত আছে কি না খতিয়ে দেখা হোক। 
Advertisement
সম্পর্কিত সংবাদ