Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলদাপাড়া জাতীয় উদ্যানে জানুয়ারিতেই গন্ডার শুমারি

জলদাপাড়া জাতীয় উদ্যানে জানুয়ারিতেই গন্ডার শুমারি
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: গন্ডার গণনা হয় চার বছর অন্তর। বনদপ্তর সূত্রে খবর, ২০২৫ সালের জানুয়ারির গোড়াতেই এই গণনা হতে পারে। ২০২১ সালের শুমারিতে জলদাপাড়ায় ২৯২টি গন্ডারের খোঁজ মিলেছিল। ২১৬.৫১ বর্গ কিমি আয়তনের জলদাপাড়ার জঙ্গলে উত্তরোত্তর গন্ডার বেড়ে যাওয়ায় উৎফুল্ল বনদপ্তর। আগামী বছরের শুমারিতে জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা যে ট্রিপল সেঞ্চুরি পার করতে চলেছে, তা নিয়ে বনদপ্তর ও বিশেষজ্ঞদের কারও কোনও দ্বিমত নেই। 
Advertisement
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, আমরা গন্ডার গণনার প্রস্তাব উপর মহলে পাঠিয়েছি। সবুজ সঙ্কেত মিললেই তার প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু করে দেওয়া হবে। জানুয়ারিতেই গণনা হতে পারে।
সম্পর্কিত সংবাদ