Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঢাকায় ঘুরতে এসে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

জলঢাকায় ঘুরতে এসে হাতির আক্রমণে যুবকের মৃত্যু
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কালিম্পং জেলার জলঢাকায় হাতির আক্রমণে প্রাণ গেল কুমারগ্রাম ব্লকের বারোবিশার বাসিন্দা এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গৌতম বর্মন (২৭)। মাস খানেক আগে বাড়ি থেকে ভুটানের সামসিতে কাজে গিয়েছিলেন তিনি। বুধবার ইংরেজি বছরের প্রথমদিন ছুটি থাকায় বন্ধুদের সঙ্গে সামসি থেকে জলঢাকায় ঘুরতে আসেন গৌতম। সেসময় একটি হাতির আক্রমণের মুখে পড়েন। তাঁকে হাতিটি পিষে দেয়। ফলে তাঁর মৃত্যু হয়। বনদপ্তর জানিয়েছে, যুবকের দেহ পুলিসের মাধ্যমে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  
Advertisement
এ ঘটনার খবর জানাজানি হতেই বারোবিশায় শোকের ছায়া নেমে এসেছে। বারোবিশার বাসিন্দা সুদীপ রায় বলেন, বুধবার দুপুরেও গৌতমের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। আমাকে বলেছিল, দিন ১৫ পর বাড়িতে ফিরবে। কিন্তু নতুন বছরের প্রথমদিন এই দুর্ঘটনা ঘটে যাবে, ভাবতেই পারছি না।
সম্পর্কিত সংবাদ