সংবাদদাতা, নাগরাকাটা: বছরের প্রথম রবিবার নাগরাকাটার জলঢাকা নদীর তীরে পিকনিকের ঢল নামল। বিশেষ করে অরবিন্দ গ্রামপঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডলের নেতৃত্বে জলঢাকা নদীর তীরে ৩০০০ মানুষকে নিয়ে পিকনিকের আসর বসে। এছাড়াও একই এলাকার লালঝামেলা বস্তি, মেটেলির লালিগুরাস ও মূর্তিতে পিকনিকের ঢল নেমেছিল। এদিকে কালিম্পং জেলার গোরুবাথান ব্লকের নক্সালবস্তি, চেলখোলা, ডালিমখোলা, পাপড়খেতিতেও বহু মানুষ বহুমানুষ পিকনিক করতে আসেন। ছিল কড়া পুলিসি নিরাপত্তা।



