Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঢাকা নদীবাঁধের কাজ পরিদর্শনে ধূপগুড়ির বিধায়ক

জলঢাকা নদীবাঁধের কাজ পরিদর্শনে ধূপগুড়ির বিধায়ক
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: মাগুরমারী-২নং গ্রাম পঞ্চায়েতের জলঢাকা নদী বাঁধের কাজ নিয়ে অভিযোগ ওঠার পর এবার ময়দানে নামলেন ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মলচন্দ্র রায়। বৃহস্পতিবার শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের ১৫/৩১নং বুথের নোনাই নদী বাঁধ পরিদর্শন করলেন বিধায়ক। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের দাবি ছিল নদী বাঁধের। অবশেষে বাঁধ পেয়ে খুশি এলাকার মানুষ। প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে ৩৪০ মিটার বাঁধ তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দা রবীন রায় বলেন, দীর্ঘদিন পর নদী বাঁধের কাজ হচ্ছে। এর ফলে অনেক কৃষিজমি নদীগর্ভে যাওয়া থেকে রক্ষা পাবে। রাজ্য সরকারের উন্নয়নে আমরা খুশি‌। বিধায়ক বলেন, আজকে ঠিক মতো কাজ হচ্ছে কি না তা খোঁজ নিলাম। মুখ্যমন্ত্রীর উন্নয়নে এলাকাবাসী খুশি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ