Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলছাড়ার আর্জিতেও উদাসীন ডিভিসি সঙ্কট তীব্রতর শিল্পাঞ্চলে

জলছাড়ার আর্জিতেও উদাসীন ডিভিসি সঙ্কট তীব্রতর শিল্পাঞ্চলে
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শীতকালেও জল সঙ্কটে নাকাল আসানসোলবাসী। শহরের বেশিরভাগ ওয়ার্ডে‌ই যাচ্ছে না পর্যাপ্ত পানীয় জল। পুরসভার দাবি, দামোদর নদীতে জল ছাড়ছে না ডিভিসি। যার জেরেই এই পরিণতি। পুরসভার দাবি, বার বার চিঠি দেওয়ার পরও কোনও কাজ হয়নি। বুধবার পুরসভার বোর্ড মিটিংয়ে এনিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আসানসোল পুরসভায় পর্যাপ্ত জল দেওয়ার জন্য‌ ঩মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট একাধিক জল প্রকল্প গড়ছে। সেইগুলি কী পর্যায়ে রয়েছে তা নিয়ে বৃহস্পতিবার তাঁদের কাছে বিস্তারিত রিপোর্ট নেন পুরসভার মেয়র, চেয়ারম্যানরা। তাঁদের দ্রুত জলপ্রকল্পগুলি শেষ করার নির্দেশ দেওয়া হয়। 
Advertisement
আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেন, ডিভিসিকে চিঠি লিখে জল ছাড়ার আর্জি জানানো হলেও জল ছাড়া হয়নি। এতে পানীয় জলের সঙ্কট সৃষ্টি হয়েছে। বোর্ড মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রয়োজনে আমরা ডিভিসি অফিস গিয়ে আর্জি জানিয়ে আসব। পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগ সূত্রে জানা গিয়েছে, ডিভিসি কার্যত জল ছাড়া বন্ধ করে দিয়েছে। নদীতে যতটুকু জল প্রবাহিত হচ্ছে তাও পুরুলিয়া, বাঁকুড়া জেলা ঘেঁষে। যার ফলে জল প্রকল্পগুলি থেকে পর্যাপ্ত জল তোলাই যা঩চ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাঁকুড়া জেলা ঘেঁষে বইতে থাকা নদীর জলকে আনতে নদীর তলদেশেই চ্যানেল কাটছে আসানসোল পুরসভা। প্রায় ন’শো মিটার চ্যানেল কেটে কালাঝরিয়া জল প্রকল্পে জল আনার চেষ্টা করছে পুরসভার জল বিভাগ। অন্যদিকে, আসানসোলের এই জ঩লের আকালের জন্য ঘুরিয়ে রাজ্যের ঘাড়েই দোষ চাপিয়েছে ডিভিসি। ডিভিসির এগজিকিউটিভ ডিরেক্টর অঞ্জনীকুমার দুবে বলেন, আমরা পুরসভার জল ছাড়ার আর্জি ডিভিআরআরসি কমিটির কাছে পাঠিয়ে দিয়েছি। কত জল ছাড়া হবে তা নিয়ে তাঁরাই সিদ্ধান্ত নেন। তাঁরা এই বিষয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার এখনও কোনও উত্তর দেয়নি। পুরসভা-ডিভিসি টানাপোড়েনের জেরে করুণ দশা শহরবাসীর। আপকার গার্ডেন, ওয়েস্ট আপকার গার্ডেন থেকে মহিশীলা ইসমাইল সর্বত্রই জলের সমস্যা। বৃহস্পতিবার জল সঙ্কটের জেরে জামুড়িয়ায় আসানসোল পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। 
জল সঙ্কটের মাঝেই নতুন জল প্রকল্পগুলি দ্রুত শেষ করা নিয়ে তৎপরতা শুরু করেছে পুরসভা। পুর কর্তৃপক্ষও বুঝতে পারছে জল নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। এই অবস্থায় এমইডি আম্রুত ২ জল প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। তিন বছর ধরে এই প্রকল্পের কাজ চলছে। ভুতাবুড়ি, ডামরা ১ ও কালাঝরিয়ায় নতুন ইনফিলট্রেশন গ্যালারির কাজ শেষ হয়ে যাওয়া কথা ছিল চলতি বছরের ডিসেম্বর মাসে। তা এখনও সম্পন্ন হয়নি। পুরসভা থেকে সময় বেঁধে দেওয়া হয় যেন ফেব্রুয়ারি মাসের ম঩ধ্যে নতুন প্রজেক্ট থেকে জল সরবরাহ করা যায়।
সম্পর্কিত সংবাদ