সংবাদদাতা, পুরুলিয়া: জেলার কোন ব্লকে কত টোটো চলছে, কোন রুটে সেসব টোটো চলছে-সেবিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করল পরিবহণ দপ্তর। সম্প্রতি জেলা পরিবহণ দপ্তরের তরফে মহকুমা শাসক ও বিডিওদের চিঠি দিয়ে এই-সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে।
Advertisement
ওই দপ্তর জানিয়েছে, এর আগে টোটো-সংক্রান্ত নির্দিষ্ট কোনও তথ্য তাদের হাতে ছিল না। শুধুমাত্র কত টোটোর রেজিস্ট্রেশন হয়েছে, সেই সংখ্যা তাদের জানা ছিল। টোটো চলাচল-সংক্রান্ত তথ্য না থাকায় নানা সমস্যা হতো। সেজন্য ওই-সংক্রান্ত সমস্ত তথ্য একজায়গায় আনতে পরিবহণ দপ্তর উদ্যোগী হয়েছে।
পুরুলিয়া জেলার আরটিও অর্ণব চিন্না বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী জেলার সমস্ত বিডিও ও মহকুমা শাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে এলাকায় টোটো-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। বেশ কয়েকটি ব্লক প্রশাসন ওই তথ্য পাঠিয়েছে। সমস্ত ব্লকের তথ্য আমাদের কাছে পৌঁছলে তা রাজ্যে পাঠানো হবে।তিনি জানান, শহরাঞ্চলে পুরসভা ও গ্রামাঞ্চলে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি টোটোর ভাড়া, রুট-সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নিতে পারবে। পরিবহণ দপ্তরের নির্দেশে এমনই বলা হয়েছে। তবে কয়েকটি বিষয়ে পরিবহণ দপ্তর নজর দেবে। অর্ণববাবু জানান, টোটোর রেজিস্ট্রেশন, চালকের লাইসেন্স, টোটোর মালিকের অথরাইজেশন, আপটুডেট ট্যাক্স, ইন্সিওরেন্স ও ফিটনেস শংসাপত্র পরিবহণ দপ্তর দেখবে। টোটোয় ওই সমস্ত নথি থাকলে অন্য কোনও বিষয়ে এই দপ্তর হস্তক্ষেপ করবে না।
পুরুলিয়া পুরসভা টোটো চলাচলের বিষয়ে বেশ কিছু নতুন পদক্ষেপ করেছে। অর্ণববাবু জানান, শহরকে যানজটমুক্ত করতে চেয়ারম্যান এরকম পদক্ষেপ করতেই পারেন।