Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা সম্মেলন উপলক্ষ্যে খড়্গপুর শহরে সিপিএমের মিছিল

জেলা সম্মেলন উপলক্ষ্যে খড়্গপুর শহরে সিপিএমের মিছিল
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা,মেদিনীপুর: জেলা সম্মেলন উপলক্ষ্যে শনিবার খড়্গপুর শহরে মিছিল করে সিপিএম। মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার সহ অন্যন্যরা। মিছিল বাসস্ট্যান্ড থেকে শুরু করে মালঞ্চয় শেষ হয়। আজ, রবিবার ও কাল সোমবার দু’দিন খড়্গপুর অন্ধ্র হাইস্কুলে ২৫ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁকে জেলা সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই পদে অস্থায়ীভাবে আছেন বিজয় পাল। জেলা সম্মেলন থেকে নতুন জেলা সম্পাদক নির্বাচিত হবে। নতুন সম্পাদক হিসেবে একাধিক নাম নিয়ে আলোচনা হচ্ছে। দলের এক বিশেষ সূত্রে খবর শেষ পর্যন্ত ভোটাভুটিও হতে পারে। বিজয় পালের পাশাপাশি তাপস সিনহা, মেঘনাদ ভুঁইয়ার নাম নিয়েও আলোচনা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ