Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জাল সিম কাণ্ডে শিলিগুড়িতে গ্রেপ্তার ১

সাইবার জালিয়াতির জন্য ব্যবহৃত জাল সিম কার্ড মামলায় পুলিস এক যুবককে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, অভিযুক্তের নাম বিপ্লব মল্লিক। বাড়ি ভক্তিনগর থানার দশরথপল্লিতে।

জাল সিম কাণ্ডে শিলিগুড়িতে গ্রেপ্তার ১
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সাইবার জালিয়াতির জন্য ব্যবহৃত জাল সিম কার্ড মামলায় পুলিস এক যুবককে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, অভিযুক্তের নাম বিপ্লব মল্লিক। বাড়ি ভক্তিনগর থানার দশরথপল্লিতে। ওই যুবক একজন ব্যক্তির আধার কার্ড এবং বায়োমেট্রিক ব্যবহার করে একাধিক সিম কার্ড তৈরি করত এবং সাইবার প্রতারকদের কাছে বিক্রি করত। সূত্রের খবর, সম্প্রতি এক মহিলা মাটিগাড়া থানায় একটি জাল সিমকার্ড নিয়ে একই রকম অভিযোগ দায়ের করেছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে ওই যুবক ৭টি জাল সিম কার্ড বের করেছিল।
Advertisement
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে সিম কার্ড বিক্রি করা হচ্ছিল। ওই সিম কার্ডের মাধ্যমে সাইবার অপরাধের মতো ঘটনা ঘটছিল। 
সাইবার পুলিস সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তির নথি এবং বায়োমেট্রিক ব্যবহার করে ধৃত যুবক একসঙ্গে একাধিক সিম কার্ড সক্রিয় করত। ওই যুবক বিহারের এক ব্যক্তির কাছে ওই জাল সিম বিক্রি করেছিল। এরপরই ওই ব্যক্তি সাইবার জালিয়াতি করে। শনিবার সন্ধ্যায় মাটিগাড়া থানার পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ