নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে দলীয় সদস্য সংগ্রহ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিজেপি। সদস্য সংগ্রহ করতে নেমে এখনও পর্যন্ত মাত্র ৫৫ হাজার সদস্য সংগ্রহ করতে পেরেছে দল। তাতেই নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ। রবিবার দলের রাজ্য, জেলা ও স্থানীয় নেতৃত্ব জেলা কার্যালয়ে বৈঠক করেছেন। কীভাবে সদস্য সংখ্যা বাড়ানো যায়, তা নিয়ে পর্যালোচনা হয়। তবে গতবারের মতো কীভাবে সদস্য সংগ্রহ হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
Advertisement
বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, রবিবার পর্যন্ত ৫৫ হাজার সদস্য হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। সেই কারণেই সকলকে ডাকা হয়েছিল। গতবার দুই লক্ষ ৫৭ হাজার মিসড কল এসেছিল। অ্যাকটিভ হয়েছিল ৮৭ হাজার। এবার অ্যাকটিভ সদস্য সংগ্রহ করা হচ্ছে। সকলকে নামতে বলা হয়েছে। এদিন বৈঠক হয়েছে। রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এসেছিলেন। মণ্ডল সভাপতি, অঞ্চল ইনচার্জরা বৈঠকে ছিলেন।



