Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা পরিষদের দায়িত্ব থেকে সরানো হল চার ইঞ্জিনিয়ারকে

পূর্ব বর্ধমান জেলা পরিষদ থেকে চারজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে সরানো হল। তাঁরা প্রত্যেকেই অতিরিক্ত দায়িত্বে ছিলেন। তাঁরা এমজিএনরেগা সেলে পোস্টিং ছিলেন।

জেলা পরিষদের দায়িত্ব থেকে সরানো হল চার ইঞ্জিনিয়ারকে
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পরিষদ থেকে চারজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে সরানো হল। তাঁরা প্রত্যেকেই অতিরিক্ত দায়িত্বে ছিলেন। তাঁরা এমজিএনরেগা সেলে পোস্টিং ছিলেন। এতদিন জেলা পরিষদের কাজ দেখার জন্য তাঁদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল। তাঁদের সরানোয় প্রশাসনের অন্দরমহলে শোরগোল পড়ে গিয়েছে। 
Advertisement
অন্যদিকে, এদিন জেলা পরিষদের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়। খসড়া বাজেটকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। জেলা পরিষদের সদস্যদের পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতিরাও হাজির ছিলেন। রাস্তা সংস্কারের পাশাপাশি একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাপের উপদ্রব থেকে বাঁচানোর জন্য চাষিদের বিশেষ জুতো দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বকেয়া অন্যান্য কাজেও জোর দেওয়ার সিদ্ধান্ত হয়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, জেলাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য‌। ঩জেলা পরিষদের নিজস্ব তহবিল বেড়েছে। যেসব কাজ বকেয়া রয়েছে সেগুলিও দ্রুত করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের কাজে জেলা পরিষদ কিছুটা পিছিয়ে রয়েছে। প্রথম সারিতে উঠে আসার জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ