সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: দৃষ্টিহীনের পাশে দাঁড়ালেন মালদহ জেলা পরিষদের সদস্য বুলবুল খান। প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলেও হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের কাওয়ামারি গ্রামের বাসিন্দা করিম মিঁয়ার (৬০) মিলছে না ভাতা। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে চরম দারিদ্রতার মধ্য দিয়ে দিন কাটছে করিমের। রবিবার তাঁর বাড়ি গিয়ে করিমকে চাল, ডাল ও শীতবস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি কিছু অর্থ সাহায্য করেন জেলা পরিষদ সদস্য। বিডিওকে জানিয়ে করিমের ভাতা করিয়ে দেওয়ার আশ্বাস দেন বুলবুল।



