Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা পরিষদে পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক

জেলা পরিষদে পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গ্রামোন্নয়নের কোটি কোটি টাকা পড়ে আছে সরকারি কোষাগারে। দ্রুত কাজ না করলে চলতি আর্থিক বছরেও ওই টাকা শেষ হবে না। কেন কাজ করা যাচ্ছে না তা পর্যালোচনা করতে বুধবার জেলা পরিষদে একটি সমন্বয় বৈঠকের ডাকা হয়েছিল। সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা হাজির ছিলেন। নিজেদের ব্লকের সমস্যা তুলে ধরেছেন পঞ্চায়েত সমিতির সভাপতিরা। কোনও কোনও ব্লক প্রশাসনের আধিকারিকরা সহযোগিতা করেন না বলে অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, প্রশাসনের সহযোগিতা পেলে কাজ করতে সুবিধা হবে। তবে এদিন পঞ্চায়েত সমিতির বেশকিছু সভাপতি অনুপস্থিত ছিলেন। 
Advertisement
জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, স্থানীয় সমস্যা তুলে ধরেন সভাপতিরা। কাজ না হওয়ায় টাকা খরচ হচ্ছে না। বড় রাস্তাগুলি কীভাবে করা যায় তা জানতে চান সভাপতিরা। তিন থেকে সাত কিলোমিটার বড় রাস্তার প্রয়োজন থাকলে সরাসরি চিঠি করে আবেদন করতে পারবেন তাঁরা। সেটা রাজ্যে পাঠানো হবে। জেলা প্রশাসনকে আরও বেশি সহযোগিতা করতে বলব। তাহলে আমাদের সুবিধা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ