Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাল নথি দিয়ে দরপত্রে ঠিকাদার, বিডিওর কাছে অভিযোগ

জাল নথি দিয়ে দরপত্রে ঠিকাদার, বিডিওর কাছে অভিযোগ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: তিনটে কাজের জন্য দরপত্র ডেকেছিল গ্রাম পঞ্চায়েত। জাল নথি দিয়ে সেই দরপত্রে অংশগ্রহণ করেছে বেশ কয়েকজন ঠিকাদার। এমন অভিযোগ জমা পড়ল তেহট্ট-১ ব্লকের বিডিওর কাছে। অভিযোগ পেয়ে দুই সদস্যের দল গড়ে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। 
Advertisement
অভিযোগ জমা পড়ার কথা জানতে পেরে সেই দরপত্র বাতিল করার কথা জানিয়েছে পঞ্চায়েত। ঘটনা তেহট্ট-১ ব্লকের সিপিএম-কংগ্রেস পরিচালিত কানাইনগর গ্রাম পঞ্চায়েতের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কানাইনগর গ্রাম পঞ্চায়েত ১৬, ১৭, ১৮ সি তিনটে কাজের জন্য দরপত্র চাওয়া হয়। সেই দরপত্রে যা যোগ্যতা চাওয়া হয়, পঞ্চায়েতের পক্ষ থেকে তাতে একটি নোটারি হলফনামা চাওয়া হয়। অভিযোগ সেই হলফনামা এক ঠিকাদার জাল দিয়েছে। আমজাদ হোসেন নামে এক ঠিকাদার সেই অভিযোগ লিখিত আকারে বিডিওর কাছে জমা দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, ঠিকাদার জাল স্ট্যাম্প পেপারে জাল নোটারি করে জমা দিয়েছে। প্রধানকে জানালেও কোন তদন্ত না করে ওই দরপত্র গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে বিডিওকে উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, অভিযোগের কথা জানার পর সেই দরপত্র পঞ্চায়েত বাতিল করেছে। তাঁর আগে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 
এই বিষয়ে সিপিএমের প্রধান টগরি ঘোষ বলেন, টেন্ডারের বিষয় অফিস কর্মীরা ভালো বলতে পারবেন। আমি কোন পেপার আসল বা নকল কী করে বুঝব। তবু অভিযোগ হয়েছে জানার পর সেই দরপত্র বাতিল করা হয়েছে। আবার নতুন করে ওই কাজের জন্য দরপত্র চাওয়া হবে। 
এই বিষয়ে তেহট্ট-১ ব্লকের বিডিও সঞ্জীব সেন বলেন, অভিযোগ পেয়ে দুই সদস্যের দল গড়ে তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ