Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: খেলাধুলোয় যোগ্য উত্তরসূরী তুলে আনতে দীর্ঘদিন ধরেই সচেষ্ট জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটি। এবার তাদের উদ্যোগেই রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হল ১৫ তম জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা। দুদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে মঙ্গলবার পর্যন্ত। ১০০ মিটার, ৪০০ মিটার দৌড়, রিলে দৌড় সহ ৬০ টি ইভেন্ট আয়োজিত হতে চলেছে। সোমবার প্রতিযোগিতার সূচনা করেন মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি, মন্ত্রী সত্যজিৎ বর্মন, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি পম্পা পাল সহ অন্যরা। জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটি যুগ্ম সম্পাদক মহম্মদ হেফজুর রহমান বলেন, জেলার ৩০ টি মাদ্রাসা জেলাস্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এরমধ্যে যারা ভালো ফল করবে তাঁরা আগামী দিনে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ