Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাল লটারির টিকিট বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার যুবক

জাল লটারির টিকিট বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার যুবক
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুরের কালিতলায় জাল লটারির টিকিট বিক্রি করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। পুলিস সূত্রে খবর, ধৃতের নাম রাজকুমার বিশ্বাস (৩৮)। তাঁর বাড়ি গঙ্গারামপুরে। সোমবার রাতে শহরের কালিতলায় ধৃত জাল লটারি বিক্রি করছিল। সেই সময় গঙ্গারামপুর থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় কিছু জাল লটারি। শহরের বুকে জাল লটারি চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। শহরের কালিতলা, কালদীঘি এবং ইন্দ্রনারায়ণপুর কলোনি এলাকায় এই লটারির চক্র ছড়িয়ে রয়েছে। কিছুদিন ধরে শহরের বুকে জাল লটারি বন্ধ করতে অভিযান চালাচ্ছে গঙ্গারামপুর থানা। লোকচক্ষুর আড়ালে পকেটে জাল লটারি নিয়ে বিক্রি হচ্ছে। আগাম খবর পেয়ে ধৃতকে হাতেনাতে ধরে পুলিস। এদিন ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুললে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ