নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: কট্টরপন্থীদের লাগাতার মিছিল, স্লোগানে ভয়ে কাঁপছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। মন্দিরে হামলা, শুকনো ধানের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার মতো বিদ্বেষ অব্যাহত সেখানে। তাদের ফতোয়া থেকে বাদ যাচ্ছেন না বৃদ্ধ-বৃদ্ধারাও। সেই আতঙ্কেই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢুকলেন দুই বৃদ্ধা। একজন আদো বর্মন, অন্যজন কাঞ্চ বালা। দু’জনকেই সীমান্ত থেকে বিএফএফ আটক করে কালিয়াগঞ্জ থানার হাতে তুলে দেয়। বৃহস্পতিবার তাঁদের জেলা আদালতে হাজির করে পুলিস। অনুপ্রবেশের জন্য বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।



