নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মঙ্গলবার কলকাতায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে দেখা করে জেলার বিভিন্ন এলাকায় রাস্তা, সেতু নির্মাণের দাবি জানালেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। প্রায় ২০টি রাস্তা ও ২০টি জয়েস ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি। এর মধ্যে আকরারহাট থেকে গোসানিমারি পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তা আরআইডিএফ-এর মাধ্যমে করার আবেদন জানান তিনি। সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আজ, বুধবার রাজ্যের সেচমন্ত্রী ও জনস্বাস্থ্য কারিগরি, পূর্তমন্ত্রীর সঙ্গে দেখা করে সেতু, রাস্তা, পানীয় জল প্রকল্পের সংযোগ প্রভৃতি বিষয়ে কাজের অনুরোধ জানাবেন বলেও তিনি দাবি করেন।



