Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাল দলিলে জমির মিউটেশন, এফআইআর ভূমিদপ্তরের

জাল দলিলে জমির মিউটেশন, এফআইআর ভূমিদপ্তরের
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জাল দলিল দেখিয়ে ১৫ ডেসিমল জমির মিউটেশন করানোর অভিযোগ! ঘটনাটি প্রকাশ্যে আসতেই বীরভূমের দুবরাজপুর এলাকায় হইচই পড়ে গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেইসঙ্গে অভিযুক্তের ছবি দিয়ে সংশ্লিষ্ট দপ্তরের গেটের সামনে একটি পোস্টার লাগানো হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে জানা গিয়েছে, ঘটনাটি দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরের। ওই জমির আসল মালিক শেখ হাবিবুল। যদিও সম্প্রতি শেখ মজিবুল জাল নথি দেখিয়ে নিজের নামে ওই জমির মিউটেশন করিয়েছিল। এবিষয়ে হাবিবুল অভিযোগ জানান। তদন্ত শেষে তড়িঘড়ি ওই মিউটেশন খারিজ করা হয়। ঘটনায় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মনোজকুমার পাল বলেন, শেখ মজিবুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 
Advertisement
সম্পর্কিত সংবাদ