সংবাদদাতা, মেদিনীপুর: রবিবার রাতে পুলিস পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকায় পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম সন্তু মাইতি(২৫)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়নায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোমবার খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। শনিবার তিনি আত্মীয়ের বাড়িতে আসেন। ওইদিন সেখান থেকে বেরনোর পর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।



