Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলে বিশেষ অভিযান চালানোর নির্দেশ

জেলে বিশেষ অভিযান চালানোর নির্দেশ
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রতিটি জেলে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের সঙ্গে দেখা করতে আসা লোকজনদের ভালোভাবে শরীর পরীক্ষা করার জন্য বলা হয়েছে। পোশাক বা অন্য কিছু দিলে সেগুলিও ভালোভাবে দেখে নেওয়ার জন্য আধিকারিকরা নির্দেশ দিয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, জেলে থাকা দুষ্কৃতীদের কাছে থেকে এর আগেও বিভিন্ন ধরনের সামগ্রী উদ্ধার হয়েছে। বিশেষ করে বহু মোবাইল তাদের কাছ থেকে পাওয়া গিয়েছিল। এক আধিকারিক বলেন, বেশ কিছু জেলে নজরদারির অভাব রয়েছে। অভিযুক্তদের বাড়ির লোকজন কখন কাকে কী দিচ্ছে, সেটাও ভালোভাবে দেখা হয় না। এছাড়া অভিযুক্তরা অনেক সময় প্রভাব খাটিয়ে দামি খাবার সহ বিভিন্ন উপকরণ বাইরে থেকে আনতে বাধ্য করায়। ভবিষ্যতে তা আটকাতে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ