Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা বইমেলা সাতদিনের

জেলা বইমেলা সাতদিনের
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বড়দিনের আবহের মধ্যে বসবে এবারের কোচবিহার জেলা বইমেলা। আগামী ২৩ থেকে ২৯ ডিসেম্বর কোচবিহার রাসমেলায় মাঠে বসবে বইমেলার আসর। তারই প্রস্তুতি নিয়ে বুধবার কোচবিহারের জেলাশাসকের দপ্তরে লোকাল লাইব্রেরি অথরিটির সভা হয়। কোচবিহার জেলা বইমেলা সহ লাইব্রেরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই সভায় আলোচনা হয়। সাতদিন ব্যাপী বইমেলার আয়োজন সংক্রান্ত বিষয়ে আধিকারিকরা বিস্তারিত চর্চা করেন। পাঠকদের জন্য এবার মেলায় ১২০টি বইয়ের স্টল থাকবে। অন্য স্টল মিলিয়ে থাকবে মোট ১৫০টি স্টল। প্রখ্যাত সাহিত্যিক অমিয়ভূষণ মজুমদার, কবি অরুণেশ ঘোষ পুরষ্কার প্রদান করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ