সংবাদদাতা, কালিয়াচক: মাছ ধরতে গিয়ে জাল আটকে মৃত্যু হল একটি শুশুকের। ঘটনাটি বৈষ্ণবনগর থানার পারদেওনাপুরের গোলাপমণ্ডল পাড়ার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে গঙ্গায় মাছ ধরতে গিয়েছিল স্থানীয় বাসুদেব হালদার ও কয়েকজন সঙ্গী। প্রতিদিনের মতো মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন তারা। নদী থেকে জাল টানতে গিয়ে অনেকটাই বেগ পেতে হয় তাদের। তারা ভাবেন বড়ো মাছ ফেঁসে গেছে হয়তো। মৎস্যজীবী রঞ্জন মণ্ডল বলেন, জাল টানার সময় প্রথমে ভেবেছিলাম কয়েকটি বড়ো মাছ জালে ধরা পড়েছে। এরপরই একপ্রকার জোর করেই টেনে তুলি জাল। সেই জাল উঠে আসতেই দেখি, কালো রঙের একটি শুশুক ফেঁসে আছে। এরপরই নৌকা নিয়ে নদীর কিনারায় আসি। জাল ছাড়াতেই দেখি শুশুকটি মারা গিয়েছে।



