সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: শেয়ালের কামড়ে জখম ব্যক্তিদের সঙ্গে দেখা করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। চলতি সপ্তাহে হরিশ্চন্দ্রপুরের দুই প্রান্তে শিয়ালের আক্রমণে ১১ জন জখম হন। দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারি গামের ৮জন ও মশালদহ গ্রাম পঞ্চায়েতের কাননপাড়ার ৩ জন জখম হন। এই নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই খবর জানতে পেরে শনিবার দুই এলাকায় আহতদের সঙ্গে দেখা করেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন। মন্ত্রী বলেন, এলাকায় প্রতিবারের মতো এবারও শেয়ালের সংখ্যা বেড়েছে। আমি বনদপ্তরের সঙ্গে কথা বলব, যাতে নজরদারি বাড়ানো যায়।