Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জখম তৃণমূলের পঞ্চায়েত সদস্য

জখম তৃণমূলের পঞ্চায়েত সদস্য
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে টোটোর ধাক্কায় গুরুতর জখম হলেন অন্দরান-ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-নাটাবাড়ি রাজ্যসড়কে। জখম ব্যক্তির নাম নেপাল সাহা। তাঁর বাড়ি দত্তপাড়ায়। তৃণমূলের কর্মীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ