Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জখম তিন যুবক

জখম তিন যুবক
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক। জখমের নাম শ্যাম বিশ্বাস। তিনি রায়গঞ্জের জীবনপুর কুমারডাঙির বাসিন্দা। জখমের ভাই সুবোধ বিশ্বাস বলেন, শনিবার সকালে একটি মালবহনকারী  টোটো  যাচ্ছিল। আমাদের বাইক টোটোর পিছনেই ছিল। রায়গঞ্জের রুইমারি এলাকায় হঠাৎ টোটোটি উল্টে যেতে থাকে। সেটা দেখে সংঘর্ষ এড়াতে বাইক নিয়ে পাশ কাটানোর চেষ্টা করতেই দুর্ঘটনা ঘটে। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি খুঁটিতে ধাক্কা মারে। তাতে দাদা গুরুতর জখম হয়। ওকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করেছি। 
Advertisement
অন্যদিকে, জমিতে সার দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় আহত হন দুই যুবক। আনোয়ার হোসেন এবং মোবার হোসেন ইটাহারের বাড়িওলঘাট এলাকার বাসিন্দা। জখম আনোয়ারের বাবা আনসারুল হক বলেন, এদিন ছেলে বাইকে করে ইটাহারে যাচ্ছিল। সেইসময় বালিজল সংলগ্ন এলাকায় একজন পথচারি হঠাৎ সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়েই ও দুর্ঘটনাগ্রস্ত হয়। দু’জনকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। 
সম্পর্কিত সংবাদ