Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জখম দুই যুবক

জখম দুই যুবক
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: দুটি লরির রেষারেষির ফলে বাইক নিয়ে জাতীয় সড়কে ছিটকে পড়ে জখম হলেন দুই যুবক। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের সুলিয়াপাড়া এলাকায়। জখম দুজনের নাম সায়িদ আফ্রিদি ও হাসান আলি। তাঁদের বাড়ি কঁচুয়া ও চিতাপুকুর এলাকায়। ইটাহার থেকে কাজ সেরে দুজনে মালদহ মুখে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দুটি গাড়ির রেষারেষিতে তাদের বাইকটি রাস্তার ধারের গর্তে পড়ে যায়। তাঁরা ছিটকে পড়েন ১২ নম্বর জাতীয় সড়কে। ট্রাফিক পুলিস ও স্থানীয়রা জখম দুজনকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাসানকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ