Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জখম ৬ বাস যাত্রী

জখম ৬ বাস যাত্রী
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: মঙ্গলবার সকালে চন্দ্রকোণা থানার ক্ষেত্রপালে লরির ধাক্কায় বাসের ছয় যাত্রী জখম হন। পুলিস জানিয়েছে, জখমদের প্রত্যেককে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরিটি আটক করেছে। জানা গিয়েছে, একটি যাত্রীবাহী বাস ক্ষীরপাই থেকে ঘাটালের অভিমুখে আসছিল। চন্দ্রকোণা-ঘাটাল রাস্তায় ক্ষেত্রপালে একটি লরি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। এর ফলে বাসের পিছনের দিকের সিটে বসে থাকা যাত্রীরা সামনে ছিটকে পড়েন। তাতেই তাঁরা জখম হন।
Advertisement
সম্পর্কিত সংবাদ