Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জুখিয়ায় দুর্ঘটনায় মৃত ১, জখম ২

জুখিয়ায় দুর্ঘটনায় মৃত ১, জখম ২
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: বৃহস্পতিবার সন্ধ্যায় ভূপতিনগর থানার জুখিয়ায় পথ দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম গুরুপদ পাত্র(৫০)। বাড়ি ভগবানপুর থানার ভিমেশ্বরী সংলগ্ন বড়তন গ্রামে। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও দু’জন। তাঁদের তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মুগবেড়িয়ার দিক থেকে দু’টি বাইক হেঁড়িয়ার দিকে যাচ্ছিল। জুখিয়া বাজারের কাছে একটি টোটো চলে আসায় দু’টি বাইকের মধ্যে সংঘর্ষ বাধে। আশঙ্কাজনক অবস্থায় গুরুপদকে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ