Bartaman Logo
১০ জুন, ২০২৬

কাঠুয়ায় তিন জঙ্গিকে ফাঁদে ফেলল বাহিনী

কাঠুয়ায় তিন জঙ্গিকে ফাঁদে ফেলল বাহিনী
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জম্মু: তিন জঙ্গির হদিশ মিলেছিল সোমবার রাতে। তারপর থেকেই শুরু হয় গুলির লড়াই। শেষপর্যন্ত জম্মু কাঠুয়ার পঞ্জতিরর্থি-বরোটার জঙ্গলে লুকিয়ে থাকা তিন জঙ্গিকে ফাঁদে ফেলল যৌথ বাহিনী। মঙ্গলবার তাদের পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। তাদের নিকেশ করতে রীতিমতো সাঁড়াশি অভিযানে নেমেছে জম্মু ও কাশ্মীর পুলিস, সেনা, সিআরপিএফ এবং বিএসএফের যৌথ বাহিনী। ওই এলাকায় যাওয়া-আসার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে। 

Advertisement

পুলিস ও সেনা সূত্রে খবর, গত ২৩ মার্চ জম্মুর আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে কয়েকজন জঙ্গি। তাদের গতিবিধি টের পেয়ে সীমান্তের কাছে নার্সারি এলাকায় অভিযান চালায় বাহিনী। কিন্তু  জঙ্গিরা পালিয়ে যায়। এই ঘটনার চারদিন পর কাঠুয়ার সানিয়ালে দুই জঙ্গিকে নিকেশ করে বাহিনী। বাকিরা গা ঢাকা দেয়। ওই জঙ্গিরাই কাঠুয়ার জঙ্গলে আত্মগোপন করে রয়েছে বলে বাহিনীর অনুমান। কাঠুয়ার জঙ্গলঘেঁষা রুই গ্রাম। জানা গিয়েছে, ওই তিন জঙ্গি গ্রামের একটি বাড়িতে ঢুকে রুটি ও সব্জি নিয়ে চলে যায়। তারা জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদের সদস্য বলে বাহিনীর অনুমান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ