Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জিমির নতুন ছবি

প্রায় দু’দশক পর যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা জিমি শেরগিল। তাঁর কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘মহব্বতেঁ’

জিমির নতুন ছবি
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রায় দু’দশক পর যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা জিমি শেরগিল। তাঁর কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘মহব্বতেঁ’। অমিতাভ বচ্চন, শাহরুখ খান অভিনীত সেই ছবিতেই শেষবার ওয়াই আর এফ প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করেছিলেন জিমি। এবার তিনি কাজ করবেন অহন পাণ্ডের পরবর্তী ছবিতে। আগেই জানা গিয়েছিল, আলি আব্বাস জাফরের অ্যাকশন রোমান্স ছবিই হতে চলেছে অহনের দ্বিতীয় ফিচার ফিল্ম। তাঁর ডেবিউ ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে এবার আর প্রেমিক নন, গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে অহনকে। চলছে প্রস্তুতি। এই আবহে ছবিতে যোগ দিয়েছেন জিমি। সূত্রের খবর, ইতিমধ্যে শ্যুটিংও শুরু হয়েছে। তবে কোন চরিত্রে জিমিকে দেখা যাবে, তা স্পষ্ট নয়। আগামী বছরে ছবিটি মুক্তি পাবে বলে খবর।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ