সংবাদদাতা, রঘুনাথপুর: সাঁতুড়ি ব্লকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুভাষ রোডের দুই পাশে ঝোপ জঙ্গল গজিয়ে উঠেছে। সেই ঝোপ জঙ্গলের ছোট ছোট ডাল রাস্তার ধারে এসে পড়েছে। যার ফলে রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের পাশাপাশি গাড়ি চালকরাও অসুবিধায় পড়ছেন। ঝোপ জঙ্গলের জন্য ঠিকমতো রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। তাই এলাকার বাসিন্দারা রাস্তার দু’ধারের ঝোপ জঙ্গল কেটে পরিষ্কার করার জন্য আবেদন জানিয়েছে।
Advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার সময় রাস্তার দু’ধারের বিভিন্ন ছোট ছোট গাছ গজিয়ে ওঠে। সেই গাছগুলি বর্তমানে আরও বড় হয়েছে। গাছের ডালগুলি পিচ রাস্তা দখল করেছে। যার ফলে রাস্তা সংকীর্ণ হওয়ার পাশাপাশি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। রাস্তার বাঁকগুলিতে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে। সাঁতুড়ি থেকে ব্লক মোড় পর্যন্ত সবচেয়ে বেশি অসুবিধা রয়েছে। তাই ঝোপ জঙ্গলগুলি পরিষ্কার করা না হলে আগামী দিন বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সুভাষ রোড রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটি দিয়ে ব্লক অফিস, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রামচন্দ্রপুর চক্ষু হাসপাতাল, মুরাডি, মধুকুণ্ডা রেলস্টেশন, বড়ন্তি পর্যটনকেন্দ্র সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলি যাওয়া যায়। তাই রাস্তাটি পরিষ্কার করার জন্য আবেদন জানানো হয়েছে। পর্যটক সাধন খাওয়াস, বিজয় রজক বলেন, সুভাষ রোড রাস্তাটি ভালো। তবে রাস্তার দু’ধারে যেভাবে ঝোপ জঙ্গল রয়েছে তাতে একটু সাবধানে গাড়ি চালাতে হয়েছে। সাঁতুড়ি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রামপ্রসাদ চক্রবর্তী বলেন, সুভাষ রোডের ঝোপ জঙ্গলগুলি পরিষ্কার করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।