Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝিনকি জঙ্গলে গিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর বৃদ্ধের দেহ উদ্ধার, রহস্য

ঝিনকি জঙ্গলে গিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর বৃদ্ধের দেহ উদ্ধার, রহস্য
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰামের ঝিনকি জঙ্গলে দু’দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। মৃত গোপাল মাহাতর(৬০) বাড়ি ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল গ্রামে। পুলিস জানিয়েছে, শুক্রবার দুপুরে গ্রামের চারজন লোক জঙ্গলে ছাগল চরাতে গিয়েছিল। সেই দলে গোপালবাবুও ছিলেন। দুপুর ২টো নাগাদ একটি বুনো হাতি তাঁদের সামনে চলে আসে। হাতির ভয়ে চারজন বিভিন্ন দিকে ছুটে পালানোর চেষ্টা করেন। তিনজন গ্রামে ফিরলেও গোপাল মাহাত ফেরেননি। বনকর্মীরা রাত থেকে জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন। ড্রোন উড়িয়েও তাঁকে খোঁজা হয়। রবিবার জঙ্গলের কাছেই তাঁর দেহ উদ্ধার হয়। রবিবার সকালে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বনদপ্তর তৎপর হলে আগেই দেহ উদ্ধার করা যেত। গোপালবাবুর ছেলে বিষ্ণুপদ মাহাত বলেন, শুক্রবার দুপুরে বাবা জঙ্গলে ছাগল চরাতে গিয়েছিলেন। সম্ভবত হাতির আক্রমণে মারা যান। বনকর্মীরা সেদিন রাতে হুলা পার্টি নিয়ে জঙ্গলে তল্লাশি চালায়। পরদিন সকালে দু’একজন বনকর্মী এসে দায়সারা তল্লাশি চালিয়ে ফিরে যায়। হাতির তাণ্ডবে ফসল নষ্ট, বাড়ি ভাঙা পড়ছে। প্রাণহানি হচ্ছে। কিন্তু হাতির তাণ্ডব ঠেকাতে বনদপ্তর সক্রিয়তা দেখাচ্ছে না। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, বনদপ্তরের তরফে লোধাশুলি রেঞ্জে তল্লাশি চলছিল। এদিন সকালে দেহ উদ্ধার হয়েছে। হাতিটিকে অন্য জঙ্গলে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ