Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝুলন্ত দেহ উদ্ধার

ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীর হালদি নপাড়া গ্রামে দোকান থেকে এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। সোমবার সকালে দোকান খুলেই কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান মালিক। পরে পূর্বস্থলী থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম অশোক কর্মকার(৫৫)। বাড়ি মন্তেশ্বর থানার মামুদপুর এলাকায়। 
Advertisement
অশোকবাবুর স্ত্রী অঙ্গনওয়াড়িতে কাজ করেন। এক ছেলে কোলিয়ারিতে কাজ করেন। আগেই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। কয়েক বছর ধরে তিনি হালদি নপাড়া এলাকায় তেলের ঘানিতে কাজ করতেন। ঘানি লাগোয়া তেলের দোকান রয়েছে ওই মালিকের। এদিন সকালে দোকানের শাটার খুলেই ঝুলন্ত অবস্থায় অশোকবাবুকে দেখতে পান। তারপরই তিনি পুলিসে খবর দেন। 
সম্পর্কিত সংবাদ