Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝুলন্ত দেহ উদ্ধার

ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: সোমবার এগরা থানার বড়নলগেড়িয়া এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুমন ঘোড়াই(২২)। এদিন বাড়ির অদূরে একটি পরিত্যক্ত, ফাঁকা ঘরে তাঁকে ভাঙা কড়িকাঠে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ঠিক কী কারণে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নেন, পুলিস তা জানতে পারেনি। তবে ইদানীং সুমন মনমরা থাকতেন বলে পুলিস পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছে। পুলিস জানিয়েছে, সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ