Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝুলন্ত দেহ উদ্ধার

ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: শনিবার মারিশদা থানার দুরমুঠ এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম বীরেন্দ্রনাথ মণ্ডল(৪৮)। এদিন তাঁকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে, টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে বীরেন্দ্রনাথের অশান্তি চলছিল। তার জেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিস মনে করছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ